ধিক্কার
- ফয়জুস সালেহীন

ছেলেবেলায় একদিন, একদল পিঁপড়াকে পিষে মারার খেলায় মেতে উথেছিলাম ।
গুটিকয়েক বন্ধু মিলে ভয়াবহ , বীভৎস এই খেলায় মেতে উথেছিলাম
সেদিন বাবার চপেটাঘাতে বন্ধ হয়েছিল আমাদের এই খেলা
আজ , আবার এতকাল পর আবার দেখছি সেই ভয়াবহ খেলা ।
তবে আজ পিঁপড়ার স্থলাভিষিক্ত হয়েছে মানুষ ।
বসনিয়ার নিরীহ মানুষগুলোকে নিয়ে হায়েনারা (সার্ববাহিনী) এই খেলায় মেতে উঠেছে ,
ওরা (সার্ববাহিনী) যেন মানুষ নয় পোকামাকড় কে পিষে হত্যা করছে,
আর তৃপ্তির ঢেঁকুর তুলছে ।
বাবার চপেটাঘাতে যেমনি আমরা সেদিন খেলার ইতি টেনেছিলাম
তেমনি জাতিসংঘ কি পারেনা জঘন্য এই খেলা বন্ধ করতে?
তবে কেন পারছেনা ? কেন চোখের সামনে দলিত মথিত হতে দেখছে মুসলমানদের?
আজ নিজেকে ধিক্কার দিতে বড় ইচ্ছে হচ্ছে
মানুষ হয়েও মানুষের পাশে দাঁড়াতে পারছিনা
দেখছি , পোকামাকড়ের মত মানুষকেও নিঃশেষ হয়ে যেতে ।

১২-১০-৯৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।