উড়াব বিজয়ের কেতন
- ফয়জুস সালেহীন

মোদের অসি করবে কতল তোদের মত ভণ্ডদের
কশাঘাতে জর্জরিত করব আজ পিঠ তোদের ।
মোরা অশনি । মোরা উদ্দম ।
মোরা অকুতোভয় । মরা অমিতাভ ।
এসেছে যুগান্তর , হয়েছে ভাবান্তর
মোরা এখন হ্যারিকেনের মত ভয়ঙ্কর ।
ধরব টুটি , করব বিনাশ তোদের মত স্বার্থপর
করব শেষ আজ তোদের জুলুম । তোদের মহা দুঃশাসন ।
আজ পড়ব জয়ের মালা , উড়াব বিজয়ের কেতন ।

১৫-১০-৯৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।