আহবান
- ফয়জুস সালেহীন
হে বিবেকবান তরুণেরা ,
কেন আজ সন্ত্রাসের বিরুদ্ধে তোরা থাকছিস মৌন ?
জীবনের মায়া ? জীবনটা না হয় হয়ে থাকুক সত্যের কাছে গৌণ ,
ওদের আছে মরনাস্ত্র ।
নেই কি তোদের সত্যশাস্ত্র ?
চাঁদাবাজি আর লুটতরাজে ওরা করছে পাঁয়তারা
বাঁধা যে আজ দিতেই হবে নইলে পাবে আস্কারা ।
অসির চেয়ে মসি তেজি তোরা কি টা জানিস না?
তবে কেন এই সমাজে স্বস্তি ফিরিয়ে আনিসনা ?
তোদের মতই কিছু তরুণ কি করে যায় বিপথে ?
বন্ধ করবি সে পথ তোরা , তোদের মসির দাপটে ।
এবার তোরা বের কর সর্বনাশের মূলে কারা
সবার কাছে তুলে ধর তাদের আসল চেহারা ।
হোক না তারা রাঘব বোয়াল , হোক না জঘন্য
তোদের কাছে এরা তো সব চামচিকে আর নগন্য ।
আর নয় জড়তা , আর নয় হীনতা।
এখন থেকে দেখা তোরা কাকে বলে হিংস্রতা
আজ তোরা শপথ নে গড়বি এবার এমন দেশ
সবাই যেন বলতে পারে বাংলাদেশের বিকল্প বাংলাদেশ ।
১৬-১০-৯৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।