তোমাকে দেখিলে একটিবার
- ফয়জুস সালেহীন

তোমায় একদিন না দেখিলে ,
মনে হয় কতকাল দেখিনি তোমায় ।
কতকাল দেখিনি স্বচ্ছ জলাশয়ের মত নির্মল তোমার ঐ দুটো চোখ ,
কতকাল দেখিনি তোমার হৃদয় কাড়া হাসি ,
আর, আমি প্রতিক্ষা করি তোমাকে একটিবার দেখার জন্যে ।
যেমনি করে প্রতিক্ষা করে ডাহুক এক পশলা বৃষ্টির জন্যে ।
যেমনি করে প্রতিক্ষা করে কোকিল বসন্তের জন্যে ,
তেমনি ; ঠিক তেমনি , আমি প্রতিক্ষা করি
শুধু তোমাকে দেখতে একটিবার ।
আমার তৃষিত নয়ন খোঁজে শুধু তোমাকে ।
আর তোমাকে দেখিলে একটিবার
আমি পাই বেঁচে থাকার প্রেরণা ,
আমি হারাই সুখের সীমানা ,
আমার ক্ষুদ্র হৃদয় হয় পরিতৃপ্ত
কিছুই যেন আর চায়না ।

১৯-১০-৯৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।