জেগে উঠেছে বাংলাদেশ
- এস জামান হুসাইন - অালোর মিছিল

জেগে উঠেছে বাংলাদেশ

ঘুমিয়ে কেউ থাকছে না,

শিশু কিশোর উঠছে জেগে

বুদ্ধিজীবী জাগছে না!

ট্রাফিক অাইন সবার তরে

কেন সবাই মানছে না?

মন্ত্রী এমপি বিচারপতি

গাড়ীর লাইসেন্স করছে না!

ছুটছে গাড়ী সাংবাদিকের

গাড়ীর লাইসেন্স লাগছে না,

শিশুর হাতে ধরা খেয়ে

লজ্জায় মুখটি ঢাকছে না!

পুলিশ ধরে পরের গাড়ী

নিজের লাইসেন্স করছে না,

শিশু কিশোর ধরছে গাড়ী

লাইসেন্স ছাড়া ছাড়ছে না!

স্কুল ছেড়ে দাবির তরে

মহাসড়ক ছাড়ছে না,

তবু কেন তাদের দাবি

কর্তৃপক্ষ মানছে না?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026