প্রবেশ নিষেধ
- ফয়জুস সালেহীন
এক সময় ছুটে যেতাম সেখানে
ছুটে যেতাম হৃদয়ের টানে ।
ছুটে যেতাম বিষণ্ণতায় , বিহ্বলতায়,
ছুটে যেতাম স্বর্গ সুখের আশায় ।
স্বপ্নিল রঙিন প্রজাপতিরা উড়ে বেড়াতো সেথায় ।
মুখরিত হতো সুরেলা পাখির গানে,
আর কেয়াফুলের ঘ্রাণে ।।
ছুটে যেতাম , শুধু ছুটে যেতাম সেথায় আমি নিশিদিন ।
নিখিলের সবই যেন হয়ে যেত মলিন
এখন আর যাওয়া হয়না সেখানে
যাওয়া হয়না নয় , যাওয়া যায় না
কারণ , সেখানের ফটকে এখন লিখা আছে –
“ প্রবেশ নিষেধ ’’ ।
২৮-১০-৯৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।