খুলে দাও বাতায়ন
- ফয়জুস সালেহীন

বন্ধ কেন আজ দখিনের বাতায়ন ?
যা দিয়ে আসত বিশুদ্ধ সমীরন ।
বাতায়নের পাশেই ময়লা , আবর্জনা আর দুর্গন্ধ ।
তাই কি বাতায়ন বন্ধ ?
বন্ধ বাতায়নে আসেনা দুর্গন্ধ , আসেনা দূষিত সমীরন ।
আসে কি বিশুদ্ধ সমীরন ?
বাতায়ন বন্ধ থাকবেনা আর ,
করতে হবে ময়লা পরিষ্কার ,
তবে বন্ধ কেন আজ বাতায়ন ?
নেই কেন আবর্জনা পরিষ্কারের আয়োজন ?
খুলে দাও বাতায়ন
আসুক নির্মল সমীরন ।।

২৮-১০-৯৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।