প্রয়াত
- ফয়জুস সালেহীন
জানি , একদিন আমি চলে যাবো অনেক দূরে ।
সেখান থেকে আর ফিরে আসা হবে না ।
আর যাওয়া হবে না শুকনো খড়কুটো পায়ে মাড়িয়ে সবুজ গাঁয়ে ,
হৃদয় আর আকুল হবেনা –সোঁদা মাটির গন্ধে ,
কিংবা পাট পচার গন্ধে ,
কান পেতে আর শোনা হবে না নদীর কুলকুল ধ্বনি ,
শোনা হবে না আর মোয়াজ্জিনের সুমধুর আজান ।
হবে না শ্রাবণের বৃষ্টিতে ভেজা ।
দেখা হবেনা আর কাদামাটিতে শিশুদের মাখামাখি ।
দেখা হবেনা আর ঊষার সূর্যোদয় ও গোধূলিতে সূর্যাস্ত
দেখা হবেনা আর পূর্ণিমা
দেখা হবেনা আর সমুদ্র ।
যাওয়া হবেনা আর নীপবনে
হবনা আর মাতাল মহুয়ার ঘ্রাণে
নয়নজুড়ে আর দেখা হবেনা সরষেফুল আর মটর ফুল
বাউলের সুরে হবেনা আর এমন এমন ব্যাকুল
আর খেতে হবেনা বাবা মায়ের বকুনী , পাওয়া আর হবেনা আদর
আমার ফিরার প্রতীক্ষায় থাকবেনা আর ভাইবোন ।
প্রিয়ার কাজল- কালো চোখ আর দেখা হবে না ।
সবকিছু ছেঁড়ে ছুড়ে চলে যাবো একদিন
পৃথিবী চলবে তার আপনগতিতে
আমি হয়ে যাবো অতীত , শুধু অতীত
আমি হয়ে যাবো প্রয়াত ।
৭-১১-৯৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।