বিরাগ-বচন
- এ কে সরকার শাওন - কথা-কাব্য

তোর হৃদয় পুড়ে খাক হয়ে যাক
দিচ্ছি অভিশাপ,
হৃদয় কেড়ে হৃদয় নিয়ে
খেলা করা পাপ।
তোর চোখেতে ছল ছিল
তাই আমার চোখে জল;
হীরা ভেবে কাঁচ নিয়েছি
সব হয়েছে জল।
বৃহস্পতি দেয়না ধরা
আশার গলায় ফাঁস
তোর চোখেতে চোখ রাখাটাই
আমার সর্বনাশ।
ব্লক করেছিস,
লাইন কেটেছিস
আমার কি যায় তাতে!
মনের আলোয় দেখছি তোকে
আছিস নয়নপাতে।
যে হৃদয়ে লাঙ্গল দিয়ে
রক্ত গঙ্গা বহাস,
জানিস না তুই
সেই হৃদয়ে
তোরই বসবাস।
bdmetronews24.com/এ-কে-সরকার-শাওন-এর/ http://www.jagonatore24.com/literature/2018/05/21/282/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%9A%E0%A6%A8 http://barbelapotrika.com/?p=7260 http://bdmetronews24.com/%E0%A6%8F-%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%93%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B0/


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026