আমি নইতো একেলা
- এ কে সরকার শাওন - কথা-কাব্য

আমার আছে সীমাহীন নীলাকাশ
সাগরের বিস্তৃর্ণ জলরাশি,
শুভ্র সাদা মেঘের ভেলা।
আমি নইতো একেলা!
আমার আছে অরণ্য-বন-বিথীকা
দিগন্তজোড়া শ্যামল শস্যক্ষেত্র,
শেষ বিকেলে আলোছায়ার খেলা।
আমি নইতো একেলা!!
আমার আছে মনমাতানো বাহারী ফুল
পাখির কিচিরমিচির-কলতান,
বেলাভূমি ও গোধুলীবেলা।
আমি নইতো একেলা!!
আমার আছে রাতের অপরূপ তারামন্ডল
নিশ্চুপ জোৎস্না বিলাস,
জোনাকির ঝিকিমিকি খেলা।
আমি নইতো একেলা!!
আমার আছে একরাশ বেদনা বিধুর স্মৃতি
বিরহ বেদনার কাব্য,
অপাঙ্গে জলাঙ্গীর মেলা।
আমি নইতো একেলা!!
http://bdmetronews24.com/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE/


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026