নীলখামে বন্দী চিঠি
- শেখ মাফিজুল ইসলাম

তুমি এখন নীলখামে সেই বন্দী চিঠি
দৃষ্টিগোচর হচ্ছো তবু পাঠযোগ্য নও তো মোটে;
সারিবদ্ধ শব্দগুলো কেবলি কাঁদে জলের মধ্যে
ভরদুপুরে শুকনোপাতা করছে খেলা তোমায় নিয়ে;

গোল্লাছুট আর কানামাছি খেলার সাথী
মারতে পার ইচ্ছা হ’লে;
উড়িয়ে দেয়া হাতের রুমাল হাওয়ায় ভেসে,
আমার দেশে না-ফুরোনো গল্পগুলো
বলবে না আর ইচ্ছা যতই জাগুক মনে;

জল গড়ানো চালের উপর সন্ধ্যাতারা দিচ্ছে উঁকি,
আমি আছি কত সুখী রাত জাগা চাঁদ ভালই জানে;
সাপ-লুডু খেলা চলবে কত
কে জানে তার গোপন মানে !

মনের খেয়াল তুলছে দেয়াল,
গণ্ডীবদ্ধ তোমার জীবন ;
বুকের জমিন নিলাম হ’লো কি হবে আর অঙ্ককষে,
চিঠি তো নয় বন্দি খাঁচায় বেঁচে আছি
নীল খামকে ভালোবেসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026