সইব কেমন করে
- ফয়জুস সালেহীন

এই সেই নদী ,
যে নদীতে ডুব সাঁতারে মেতে উঠতাম প্রতিদিন ।
পাড়ের মধ্যে ঢেউয়ের আঁছড়ে পড়ার শব্দে ঘুমিয়ে পরতাম
নদীর তীরে ।
শুনতাম মাঝির ভাটিয়ালী গান ,
দেখতাম পালতোলা নৌকু , লঞ্চ আর ষ্টীমারের আনাগোনা
জাল ফেলে তুলতাম রূপোলী ইলিশ ,
এই সেই নদী
যে নদীতে ডুব সাঁতারে মেতে উঠতাম প্রতিদিন
কখনও কখনও বড় ইচ্ছে হতো যেতে নদীর মাঝখানটায়
অথৈ জলের মাঝে যে ছোট্ট বুকটা করত দুরুদুরু
আজ সেই নদীতে
জলের বড়ই অভাব ।
নদী যেন মরুভূমি হয়ে যাচ্ছে ।
আজ মাঝখানটায় পায়ে হেঁটেও যাওয়া যায় ।
এই কি সেই নদী?
যে নদীতে ডুব সাঁতারে মেতে উঠতাম একদিন
তোমার এই মৃত্যু আমি সইব কেমন করে নদী?
আর তোমার বুকে জল না আসে যদি
তাইতো আমি কাঁদি ।
পরম করুণাময়ের কাছে প্রার্থনা –
তুমি ফিরে পাও তোমার পূর্ণ যৌবন
যদি না পাও –
তোমার মৃত্যু যেন আমার মৃত্যুর পর-
না হলে তোমার এই মৃত্যু সইব কেমন করে ?

২৫-১১-৯৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026