ডেকোনা আমায়
- ফয়জুস সালেহীন
ডেকোনা আমায় ডেকোনা
তোমাদের আনন্দোৎসবের মাঝে আমায় ডেকোনা ।
আমার জুতা যে ছেঁড়া ।
J. J leister আর 5th avenue পরিহিত
তোমাদের বন্ধুদের মাঝে আমায় ডেকোনা ।
আমার আগমন তোমাদের উৎসবে যে ব্যাঘাত (তুচ্ছার্থে) ঘটাবে
কেউ কানে কানে ফিসফিস করবে আর কেউবা টিপ্পনীর হাসি হাসবে।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
বিখ্যাত জ্যোতিষীর মত ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায়-
অবাক হচ্ছো ?
কি ভাবছো ? আমায় এক জোড়া ঐ জুতো কিনে দেবে ?
তাতে কি লাভ ? তোমার বন্ধুরা তখন ছোটলোকের জুতো হিসেবে
ওগুলো ফেলেই দেবে ,
পড়বে নতুন ডিজাইনের দামী কোন জুতো ।
জমীদার বাড়ীর সামনে জুতো পায়ে নয় থাকবে হাতে ।
সেই প্রথা হয়তো আজ নেই ।
কিন্তু ব্যবধান তো আছে । হয়তো থাকবে যুগ যুগ ধরে ।
তোমাদের কাছে আমি যে অপাংক্তেয় ।
তাই তো বলি আমায় ডেকোনা ।
আকাশের চাঁদ যেমনি পাতালের দিকে চেয়ে থাকে -
তেমনি দূর থেকে আমায় দেখো ।
২১-১২-৯৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।