প্রার্থনা
- এস জামান হুসাইন - অালোর মিছিল
সুখের দিনে তোমার শোকর
করি যেন অামি,
বিপদ এলে ধৈর্য দিও
তুমি অন্তর্যামী।
সহজ সরল পথে চলাও
নবীগনের পথে,
ভ্রষ্ট পথে না যাই যেন
ভ্রান্ত জীনের মতে।
দূর করিও চিন্তা মনের
মনের সকল বাঁধা,
ধাঁধাঁয় ভরা ধরার মায়ায়
না হই যেন গাধা।
সাহস দিও ভাল কাজের
অাদেশ দেওয়ার তরে,
অসৎ কাজে বাঁধা দেওয়ার
শক্তি দিও মোরে।
পাপের বোঝা মাথায় নিয়ে
দিওনা গো মরন,
মরন কালে নসিব কর
শুধু তোমার স্বরন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।