হৃদয়ে থাকবে তুমি
- ফয়জুস সালেহীন
হঠাৎ দেখেছিলাম তোমার চোখে ভালবাসার দৃষ্টি
আমার হৃদয়ে উঠেছিল ঝড় ।
গুনেছিলাম স্বপ্নের প্রহর ।
মরু হৃদয়ে ঝড়েছিল সুখের বৃষ্টি
তোমায় নিয়ে বেড়িয়েছিলাম কবিতার রাজ্যে ,
স্বপ্নের সরোবরে মেতে উঠেছিলাম ডুব সাঁতারে
ছন্নছাড়া হৃদয় পেয়েছিল ঠিকানা ।
হঠাৎ যেমনি এলে , গেলেও হঠাৎ চলে
শুধু অনন্তকাল ধরে এ হৃদয়ে রয়ে গেলে ।
২৩-১২-৯৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।