যদি বিশ্বাস না হয়
- ফয়জুস সালেহীন

তোমাকে শুধু তোমাকেই ভালবাসি
কি বিশ্বাস হচ্ছে না ?
যদি বিশ্বাস না হয় জিজ্ঞাস করো আকাশকে ।
তার বুকের চাঁদকে দেখে –
আমাকে কার জন্য উদাস হতে দেখেছে ?
যদি বিশ্বাস না হয় জিজ্ঞাস করো বাতাসকে
আমার দীর্ঘশ্বাসে –
কার নাম শুনেছে ?
যদি বিশ্বাস না হয় জিজ্ঞাস করো ঐ নদীকে
তার বিশাল জলরাশিতে যে আমার চোখের কয়েক ফোঁটা জল
সেটা কার জন্য ?
যদি বিশ্বাস না হয় জিজ্ঞাস করো আমার একটি কবিতাকে
তার জনক যদি আমি হই –
জননী কে ?
তুমি শুধু তুমিই আছো মোর হৃদয়ের নীড়ে ,
যদি বিশ্বাস না হয় তবে দেখো হৃদয়টাকে চিরে ।

৯-১-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।