সেদিন
- ফয়জুস সালেহীন
সেদিন শিশিরভেজা সকাল ছিল কিনা জানিনা ।
জানিনা সেদিন দুপুরে কমলা রঙের রৌদ্র ছিল কিনা ।
বাদামী বর্ণের বাতাস বইতেছিল কিনা তাও জানিনা ।
শান্ত দিঘীর জল রৌদ্রতে চিকচিক করছিল কিনা জানিনা ।
জানিনা সেদিন বিকেলে নরম রৌদ্র ছিল কিনা ।
শুধু জানি সেদিন আমার চোখে ধূলো উড়িয়ে চলে গেছে একটি গাড়ী
আর তার জানালায় তোমার করুণ চাহনী ।
নির্ঘুম সেদিনের রাত্রিতে চাঁদ ছিল কিনা জানিনা ।
জানিনা প্যাঁচারা আর্তনাদ করেছিল কিনা ,
জোনাকিরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেরিয়েছিল কিনা ,
বাতাসে মিষ্টি কোন ফুলের সুবাস ছিল কিনা ।
আমার চোখ থেকে অশ্রু ঝরেছিল কিনা তাও জানিনা ।
আমার চোখে শুধু ভেসেছে একটি ছবি -
আমার চোখে ধূলো উড়িয়ে চলে যাচ্ছে একটি গাড়ী
আর তার জানালায় তোমার করুণ দু’টো চোখ ।
১৩-১-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।