নির্লজ্জ ভাবনা
- ফয়জুস সালেহীন
ভাবতে খুব ভাল লাগে
খুবই ভাল লাগে ভাবনার সাগরে ডুবে যেতে ,
কিংবা কল্পনার রাজ্যে হারিয়ে যেতে ।
জানি, বাস্তবতার সাথে ভাবনার দা’কুমড়ো সম্পর্ক ।
ভাবনাগুলো যে-বাস্তবে হবে , টা তাদের ধাতেই নেই ।
এইতো সেদিন ভেবেছিলাম –
কোন এক ভ্রমণে যাচ্ছি আমরা দু’জন
আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে সে ,
মানুষ ভাবে এক আর হয় আরেক ।
আমার ঐ ভাবনাটাকে বাস্তব যে কখনও মেনে নেবে না টা জানি
তবুও ভাবি , এখনো ভাবছি ।
এখন ভাবছি –
আজ থেকে কুঁড়ি বছর পর ওর সাথে দেখা , কোন এক সুপার মার্কেটে
ওর মাথার চুল অর্ধপাকা । সাথে একজন প্রৌঢ় লোক ,
ওর চাহনী উদাস । যেন বলছে –“তোমায় আজও ভালবাসি”
কি জানি বাপু ! বাস্তব সেদিন কি জবাব দিবে ।
বাস্তবে হয়তো সেদিন সে বলবে – “ আপনাকে কোথায় যেন দেখেছি”
তবুও ভাবতে ভাল লাগে ।
১৮-১-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।