প্রলয়-প্রলাপ
- এ কে সরকার শাওন - কথা-কাব্য

এ নহে নিছক দুর্ঘটনা!
এটাকে আমি বলবো
ঠান্ডা মাথায় খুন!
পিচাশের হাসি আমার এ শোককে
বাড়িয়েছে শতগুন!"
পরের গিয়েছে! তোমার কি হয়েছে!
তুমি নও তো কারো পাঁচে সাতে।
আগামীতে যাবে তোমারও!
বুঝবে কি ব্যাথা লাগে তোমার আঁতে।
সব সন্তানই আমার সন্তান,
সবাইকে বাসি আমি খুব ভাল।
আমার চোখেতে নেইকো তফাৎ
হিন্দু মুসলিম সাদা আর কালো!
শত চেষ্টাতেও প্রবোধ মানছেনা মন;
অশ্রু সাগরে ভাসা এ দু'চোখ ঘুমহারা।
কি ঝড় বইছে! কি শোক সইছে!
ওদের আসহায় বাবা-মা'রা!!
আমরা মানুষ? অার নই মানুষ!
চারিদিকে জানোয়ারের আস্ফালন,
দয়া-মায়া, স্নেহ-মমতা, মহানুভবতা
সবই গিয়েছ চুলোয়, হয়েছে নির্বাসন"!

৩১ জুলাই ২০১৮, একডালা, নাটোর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026