নিরবে ডাকি তোমায়
- সিফাত আহমেদ
হৃদয়ে যখন আঁধার নেমে আসে,
কষ্টের স্রোত বয়ে যায় যবে,
মনে হয় যখন অতীতের অসহায় সময়ের কাছে
ফিরে গেছি আমি...
তখন তোমায় খুঁজতে থাকে কেউ!
আমার ভেতরের কেউ,
হয়তো সে আমার মন।
যদি আমার মনের অনুভূতিগুলো টের পেয়ে থাকো,
যদি বুঝতে পারো তোমার ভালোবাসার মানুষটি
খুঁজছে তোমায়,
চাইছে তোমায় খুব আপন করে
তবে এসো
তবে এসো মনের সাথে মন মিলিয়ে নেই!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।