শৈশবের কথা
- সিফাত আহমেদ
জানো আমার শৈশবের কথা?
চারদেয়ালের মাঝে আবদ্ধ থাকার দুঃসহ যন্ত্রণার কথা?
আমি পাইনি দুরন্ত শৈশব।
বাঁধ ভাঙ্গা অবাধ স্বাধীনতা।
ইটের দেয়ালের খুপরিতে অব্যক্ত কান্নায়,
আমার শৈশবের দুরন্তপনা নিঃশেষিত হয়েছে!
আর কৈশোর?
সে তো কবে এল কবে গেল,
তা অনুভব করিনি!
কৈশোরে মাত্র দু-চারটি দিন অনুভব করেছি রোমাঞ্চ।
শৈশব -কৈশোরের আনন্দ থেকে বঞ্চিত,
অসহায়ত্বকে পুঁজি করে সময় কাটানো
বার বার বাসস্থান বদলানোর রেওয়াজে,
আমার দুমড়ে- মুচড়ে যাওয়া হৃদয় আজও কাঁদে গোপনে!
আজও বিদ্ধ করে নিভৃতে অবহেলা আর পরমানুষদের তীর্যক বাক্যবাণ!
আমার ক্ষতবিক্ষত হৃদয় থেকে আজও রক্তিম আভা বিকিরিত হয়!
আজও আমার হৃদয় শিশুর মত কাঁদে!
অসহায় শিশুর মত হয়তো তাই ডাকি তোমায়!
কোনদিন তো কাউকে আমি পারিনি ডাকতে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।