তোমাকে পেলে
- সিফাত আহমেদ
কি দারুন হতো এখন তোমাকে পেলে!
মাথা রেখে দিতাম তোমার কোলে!
শান্তির আবেশ ছুঁয়ে যেত শরীরে!
অবসাদ হারিয়ে যেতো নিমেষেই!
যদি মাথার চুলে বিণুনি কাটতে?
আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠতাম!
সুখানুভূতিতে ভেসে যেতাম অজানায়!
যদি তুমি শোনাতে ঘুম পাড়ানি গান
আমি মুগ্ধ হয়ে শুনতাম চোখ বুঁজে!
তোমার মিষ্টি দরদ মাখা কন্ঠ
ভুলিয়ে দিত সব অপূর্ণতা।
যদি গালে চুমো দিতে আলতো করে!
তোমার অধোরের ছোঁয়ায় আমি শিহরণে জেগে উঠতাম!
কিন্তু সবকিছুকে কল্পনায় ভাসিয়ে
একাকীত্বে ডুবে যেতে হবে এখন!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।