এ কেমন খেলা?
- সিফাত আহমেদ
সে চায়না তুমি কাঁদো
কিন্তু সেই তোমরা কান্নার কারন হয়ে দাড়াঁয়।
সে ভুল বোঝে তোমাকে।
তুমি ভুল বোঝে নিজেকে।
তুমি কষ্ট দিতে চাও তাকে
সে কষ্ট নিতে চায় ইচ্ছে করে।
তাকে কষ্ট দিয়ে তুমিও কাঁদো
কিন্তু বিশ্বাস করতে চাও না।
সেও জানে তুমি কাঁদো
কিন্তু সে কিছু বলতে পারে না।
তুমি কাঁদো চুপিসারে
বালিশে মাথা গুঁজে
সেও কাঁদে সবার অলক্ষে
আকাশের পানে চেয়ে
নিয়তির অদ্ভুত ইচ্ছায়
দু’জন দু’প্রান্তে দাঁড়িয়ে
কষ্ট দিচ্ছো দুজনাকেই
অথচ নিঃশেষ হয়ে যাচ্ছো দুজনেই।
সিফাত আহমেদ
৪ মে ২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।