***তুমি***
- আবু জাফর বিশ্বাস

তুমি আকাশ তুমিই তার নীল,
তুমি ফোটা পদ্ম তুমি তার ঝিল।
তুমি পূর্ণীমার চাঁদ তুমি তারা,
তুমি রাতের স্বপ্নে পাগলপারা।

তুমি পাহাড় থেকে নামা ঝর্ণা,
তুমি বরফ গলা সুখের বন্যা।
তুমি বসন্ত, তুমি ফুল ফাগুন,
তুমি উড়ান্ত ভ্রমরের গুন-গুন।

তুমি জোছনার আলো তুমি বর্ণিল,
তুমি প্রেমের কবিতার অন্তমিল।
তুমি চৈত্রের কোকিল বৈশাখী মেঘ,
তুমি বসন্তের ফুল শ্রাবণের আবেগ।

তুমি নীল আকাশে উড়ন্ত পাখি,
আমি অপলকে তাই চেয়ে থাকি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026