অমৃতের স্বাদ
- আবু জাফর বিশ্বাস
আবেগ জাগা ভালো লাগা গভীর তীক্ষ্ণ টান !
না বলা ভালোলাগার খেলা, দু’চোখে অফুরান।
আকর্ষনের বেগে স্বপ্নিল আবেগে শুধু দেখা ঐ মুখ,
সুগভীর নির্লিপ্ততায় অন্তর আত্মায় অপরিমিত সুখ।
অতপর: দুটি আন্তর শুধুই ভালোলাগা আকর্ষণ,
অন্তরের টান আনন্দের বান হৃদয়ে জাগা শিহরণ।
দূ'জোড়া চোখ চেয়ে থাকা অপলক এটা কোন স্বাদ?
মধু, দধি, আচার, আইসক্রীম, তবে কেন উন্মাদ?
একি প্যাড়া সন্দেশ, চাটনি আমের, আচার জলপাইয়ের?
হ্যা! এটা খাদ্য? অমৃতের স্বাদ, সঞ্জীবনী শক্তি হৃদয়ের।
এটা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ নব জীবনের আখ্যান,
এটা বাঁচায়, বাঁচতে শেখায়, জীবন যখন হতাশায় ম্লান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।