পাষণ্ড হৃদয়
- আবু জাফর বিশ্বাস
প্রলয়ংকরী কালবৈশাখীর কাছে
ভালোবাসার আর্তনাদ অর্থহীন,
সিডর, মহসিনের মহা ঘূর্ণিঝড়ের
কবল থেকে বাঁচা কঠিন।
তড়িৎ চুম্বকীয় শক্তিতে অগ্নিস্ফুলিঙ্গ
মেঘে মেঘে হয় সংঘর্ষ,
হতাশার আঁধারে মুহুর্তেই পাই
তোমার অদৃশ্য স্পর্শ।
এলোমেলো তার খেয়ালী আবেগ
মৃত্যুরূপী উন্মত্ততায়,
সাজানো ঘর সংসার লন্ডভন্ড
করাতেই সে আনন্দ পায়।
এমন ভয়ংকর হৃদয়হীন জলোচ্ছ্বাস
প্রতিদিন আলোড়িত করে,
জানিনা কবে অবষান হবে
সে পর্যন্ত থাকবো ধর্য ধরে।
তোমার পাষণ্ড হৃদয় ছিলনা নির্দয়;
ছিল নির্ভেজাল আদর,
শত বিপর্যয়েও পাগলের মতো খুঁজি
ভালোবাসার নীল চাদর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।