কেউ একজন
- ফয়জুস সালেহীন

মূল – ওয়াল্টার ডি লা মেয়ার

কেউ একজন কড়া নাড়ছিল আমার দরজায়
আমি নিশ্চিত – কেউ যে কড়া নাড়ছিল ।
আমি সে শব্দ শুনেছিলাম এবং দরজা খুলেছিলাম
বামে- ডানে তাকিয়েছিলাম ।
কিন্তু সেখানে রোমাঞ্চকর অনুভূতি ছাড়া আর কিছু ছিল না ।
স্থির , কালো সেই রাতে –
ব্যস্ত কাঁচ পোকারা দেয়ালে মৃদু টোকা মারছিল ।
জঙ্গল থেকে প্যাঁচার কর্কশ ডাক শোনা যাচ্ছিল
শুধু ঝিঁঝিঁরা শিস দিচ্ছিল
তখন শিশির কণা পড়ছিল ।
সুতরাং , আমি জানিনা কে কড়া নাড়ছিল ,
আদৌ জানিনা ।
আদৌ । আদৌ। আদৌ ।

২০-১-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।