মানুষ খেঁকো মানুষ
- ফয়জুস সালেহীন
সকল পড়া মুখস্থ করে ছেলেটি যখন স্কুলে যাচ্ছিল , তখন
কি জানত ? স্কুল থেকে আর জীবিত ফেরা হবে না । ফেরা হবে
লাশ হয়ে ।
একটি ইট ধসে পড়েছিল ছেলেটির মাথায় ।
ধসে পড়েছে পিতা – মাতার হৃদয় । তাদের সকল আশার শিকড়
ছিঁড়ে গিয়েছে । হতদরিদ্র পিতা-মাতার যে একমাত্র পুঁজি ছিল
এই মেধাবী ছেলেটি ।
তাইতো পিতা হয়েছে শোকে পাথর । মা করছে উন্মাদিনীর মত বিলাপ ।
আর ঐ দিকে ঠিকাদার সাহেব ড্রইংরুমে বসে ডিশ এন্টেনার অনুষ্ঠান দেখছেন ।
মানুষ খেঁকো মানুষেরা এভাবেই নীরবে ভক্ষণ করছে মানুষকে ।
৩০-১-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।