বিশ্বকাপ ফুটবল
- আবু জাফর বিশ্বাস

বিশ্বজুড়ে শুরু হচ্ছে ফুটবল উন্মাদনা বিশ্বকাপ,
বছর ঘুরে আসছে যেন ঈদের আনন্দ উৎসব।
ফুটবলপ্রেমী সকল শ্রেণী চলছে আলোচনার ঝড়,
চলছে, আজেন্টিনা-ব্রাজিলের জার্সি কেনার ভিড়।

বাড়ী বাড়ী পতাকা উড়ানোর পড়ে গেছে হিড়িক,
মাতা-মাতি হাতা-হাতি প্রায়ই হচ্ছে দৈনিক।
বাংলাদেশ পতাকা বিধিমালা করা হচ্ছে লঙ্ঘন,
জাতীয় পতাকার সম্মান দিতে হবে সর্বক্ষণ।

আর্জেন্টিনা-ব্রাজিল যারযার দল হয়নি মাঠের লড়াই,
পাড়া-মহল্লায় চায়ের আড্ডায় চলছে কত বড়াই।
পতাকা উড়িয়ে রাস্তা-ঘাটে ঘুরছে ফেরিওয়ালা,
ধুম পড়েছে টেলিভিশন কেনার দেখবে তারা খেলা।

সারা দেশে ঘরে-ঘরে বিশ্বকাপ উন্মাদনায় মাতোয়ারা,
আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে আনন্দে দিশেহারা।
ইতালি, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স খেলবে কত দল,
আসন্ন বিশ্বকাপ দেখব সব, কেমন খেলে ফুটবল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026