অনুভবে অবগাহন
- শরিফুল ইসলাম

চেতনা যখন স্বার্থের হাতিয়ার হয়ে যায়
স্বাধীনতা যখন নিত্য সংগ্রামে হাবুডুবু খায়
সার্বজনীনতা যখন অধরাই রয়ে যায়
সত্য যখন ঘোর কুয়াশায় ঢেকে যায়
অশুভ আচরণে নিপতিত হয় জীবন
জীবন চক্রে লয় প্রলয় বয়ে চলে অবিরাম
মনন অঞ্চল ক্ষয়েক্ষয়ে শুভ্র-সমভূমির-
প্রতিক্ষায় চলে অববাহিকার সংগ্রাম।

অনুভবে অবগাহন করি সুনীল সাগরে
স্বপ্নময় ভূবন জুড়ে স্বাধীনতার আবাদ করি
অজানা পথ চলি বিশ্বাসের প্রদীপ জ্বেলে
ভাঙা গলায় গেয়ে চলি নতুন ছন্দের গীত
মিশে যায় পাখিদের কোলাহলে সবুজ বনানীতে
পাহারায় কেটে যায় নিশি-রাত ভোরের অপেক্ষায়
এই বুঝি এলো সূর্য কিরণ আঁধার ছিড়ে আলিঙ্গনে
স্বপ্ন শোভন পরাগ মেখে সবুজের গালিচায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026