ভালবাসার ছড়া
- এস জামান হুসাইন - খেলাঘর
তোমাদের ঐখানে
যেখানে সেখানে
ভালবাসা, দোকানে
যায় কি পাওয়া?
ভালবাসার সদাই
খুঁজে খুঁজে বেড়াই
ভালবাসার লড়াই
হয় কি হাওয়া?
তোমার দ্বারা হবে না
ভালবাসার বেচাকেনা
চাই স্রষ্টার অারাধনা,
হয় কি চাওয়া?
হৃদয়ের বাহানা
ভালবাসার ছলনা
কাউকে বল না
ক্ষতি হয়ে যাবে!
ভালবাসার ছড়া
হয় না পড়া
মশা - মাছির তাড়া
ঘুম যেতে হবে!
০৩ নভেম্বর ২০০৯
রংপুর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
২৯-০৯-২০১৮ ১৪:৩০ মিঃ
ধন্যবাদ শ্রদ্ধেয় মোঃ অাব্দুল্লাহ অাল মামুন। লাইন চারটি, দোকানে ভালবাসা পাওয়া যায় কিনা? তাই জানতে চাওয়া হয়েছে।
২৯-০৯-২০১৮ ১০:৩০ মিঃ
ভাই আপনার প্রথম চার লাইন নাকি ১লাইন?
লাইন নষ্ট হয়ে গেছে নাকি আপনিই এক লাইনরে এমন করেছেন? বুঝলামনা

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।