হরিপদ দোকানদার
- শেখ মাফিজুল ইসলাম

সঠিক জেনে মাখন কেনে হরিপদ দোকানদার
কেনা-বেচায় রমরমা যে, বইছে এখন জোয়ার তার।
হঠাৎ ক্যামন সন্দেহ হয় মাখন দ্যাখে মেপে
ওজন দেখে হরিপদর শরীর গ্যালো কেঁপে।
হায়হায়হায় কপাল চাপড়ে বললো তখন হরি
‘এত টাকা গচ্চা গ্যালো এখন কী আর করি’?

কোর্টে গিয়ে হাজির হলো ক্ষতি পূরণ দাবী
মাখনওয়ালা ভজহরি এখন কোথায় যাবি?

হাকিম সাহেব করলো জেরা- ‘ওহে ভজহরি
ক্যামন করে মাখন মাপো কহো সত্য করি’
বললো ভজো জোড়হাত করে- ‘আমি রুটি কিনি
রুটির মাপে মাখন বেচি আমি প্রতিদিনই
মাখন যদি কম হয়ে যায় দোষ কি আমার আছে?
রুটির ওজন সঠিকতো নয় জিগান ওর কাছে’

কথা শুনে হরিপদর গালে গ্যালো মাছি
মনে মনে বললো হরি, ‘আমিই তো কম বেচি’!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026