বিষ-বৃষ্টি
- এ কে সরকার শাওন - কথা-কাব্য

বাহিরে বৃষ্টির শব্দ।
তুমি জানালার পর্দাটা
দু'হাতে দু'দিকে সরিয়ে,
একটি অপূর্ব "হি হি"
হাসির ঝিলিক ছড়িয়ে,
অপরূপ গ্রীবাদেশ বাকিয়ে,
ডান হাতে মুখের সামনের
চুলগুলি সরিয়ে,
শোনালে একটি অমিয় বাণী
"দারুন না!"
আমি বলেছিলাম, "কোনটা?
তুমি না বৃষ্টির রিমঝিম?"
একটি অপূর্ব ঠমক
দিয়ে বললে, "দু'টোই!"
আমি বলেছিলাম, "তুমিই বেশী,
দু'টো নয় মোটেই"!
সেই কবেকার কথা!
অাজ তিটলী'র প্রভাবে
এখানে বৃষ্টি ঝরছে
অঝোর ধারায়
রিমঝিম শব্দে
সবাই বিমোহিত হয়।
আমার মনে ঝড় বয়ে
সব লন্ড-ভন্ড হয়;
যেমনটা হচ্ছে এখন
ভারতের উপকূলীয় ঊড়িস্যায়,
কেহ জানতে নাহি পায়।
সবার কাছে বৃষ্টির সুর
একই সুর নয়
কারো কাছে "দারুন না"
কারো কাছে "বিষময়"।
সময়ভেদে তা ভিন্ন ভিন্ন হয়!
(রবিউল ভাইয়ের অনুরোধে লিখিত) ১১.১০.২০১৮ কান্দিভিটুয়া, নাটোর। https://www.facebook.com/photo.php?fbid=2286648041362911&set=a.648575468503518&type=3&theater http://www.jagonatore24.com/literature/2018/10/11/1833/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026