নতুন বই
- এস জামান হুসাইন - অালোর মিছিল
নতুন বছর নতুন বইয়ের
নতুন ভালবাসা।
মনের মাঝে স্বপ্ন জাগে
জাগে নতুন অাশা।
নতুন বইয়ের নতুন মলাট
নতুন নতুন ছন্দ,
ভাল লাগে, ভালবাসি
নতুন বইয়ের গন্ধ।
মজার মজার ছড়ায় ভরা
নতুন বইয়ের পাতা,
গল্প লেখে, ছড়া লেখে
ভারী করি খাতা।
শব্দ দিয়ে শব্দ বানাই,
শব্দ শব্দ খেলা,
ছবি দেখে ছবি অাঁকি
বসে সারা বেলা।
বছর শেষে নতুন বইয়ের
প্রহর গুনতে থাকি,
মনের মাঝে নতুন বইয়ের
স্বপ্ন শুধু অাঁকি।
১৫ অক্টোবর ২০১৭
লালমনিরহাট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।