আমি নারী নয়তো পুরুষ
- আদি আহমাদ সিফাত
আমি পুরুষ নয় বলেই তো নারীত্বে আমার বাস
আমি নারী বলেই কি? আমি বাকরুদ্ধ,
কাঁদবো নাকি আগুনের মশাল নিয়ে সব পুড়িয়ে দিবো জীবনের অহমিকা ?
হে মানুষ তব কি জানো? আমরা মানুষ নই!
আমরা হিপোক্রেট। আর এইজন্যই অন্যায় জিতে যায়।
জিতে যায়-- অধর্ম ,মরে পড়ে থাকে ধর্মের শব মিত্রতা,
লাল কাফনে ঢেকে থাকে কবর।
রক্তের ঋণে শরীরে দগদগে ঘা,
মাছিরাও ঘৃণায় দূরে যায়।
বুলেটের কাছে জীবন পরাভূত, নষ্ট নেতার ভন্ড কথা
বন্ধ করতে পারে না আলোর মিছিল ।
আলোর বন্যায় ভয়ে দিকহারা শকুন,
নোংরা মন্ত্রের বলে কেড়ে নেয় জীবন
প্রকৃতির বাতাসে উড়ায় সম্ভ্রম।
আমি কি কাঁদছি?
না-- আমি কাঁদছি না -
আমি কাঁদছি না আমি মানুষ নই বলে।
আমি কি তবে অমানুষ?
হ্যা আমি অমানুষ---আমি সে অমানুষের কড়া মাড়ানো দ্বীপ্তশীখা বলে অমানুষ আমি,,
আমি সেকালের এক বন্দি উম্মাদ একজন আহাজারি করা নারী, একজন মা একজন বোন একজন প্রেমিকা।
আমি শোকাহত দেশ এবং দেশের জনতা।
আমাকে রক্তাক্ত করে নারীর লোভ ,
হায়েনার হাসি, পিচাশের গুলি ।
আমি শিশুদের কান্নায় অসুরের অট্টহাসিতে ভয় পাই,
দরজায় খিল দেই, অপেক্ষা করি কে শুরু করবে আগে।
আমি দরজায় কান পাতি শুনতে পাই নির্মল উচ্ছ্বাস--
তারপর আর্তনাদ এবং লাল রক্তের মহাসড়ক।
আমি ঘুমের ওষুধ খাই, আমি বমি করি আমি কান্নায় হেঁচকি তুলি--
তারপর --- ভুলে যাই--।।
সময় হারিয়ে যায় প্রমাণ রেখে আমার ভীরুতার কাপুরুষতার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।