অজানা প্রেমের ছোয়া
- আদি আহমাদ সিফাত - ঝরা কথার কাব্য

যদি বৃষ্টির ছিটে ফোটা ভেসে আসে বাতাসে
একলা অস্থির সময়টাতে আলতো ছোয়া দিতে
আসবি কি আমার কাছে?
বুকের মাঝে তোর জন্য কতো রকম
কথা জমে আছে।।
বলে দেবো মনে মাধুর্য মিশিয়ে গোপনে নয়-সংগোপনে
তোর শুকনো চুলের মিষ্টি ঘ্রাণের ভাজে ভাজে ।

কোনো এক শীতের রাতে জোৎস্না মেখে
বৃষ্টি যদি আসে,
প্রেমের স্রোতে হারিয়ে যাবো মেঘেরা যেথায় থাকে,
একটু থাকিস যাসনা ছেড়ে একাকিত্বের ঘরে।।
ঝিরি ঝিরি মেঘ কনায়-যদি কখনো
মনে প্রেমের পরশ জেগে
যদি কাঁশ ফুলেরা দোল খেতে চায় তোর হাতের ছোয়ায়
যাবি কি আমার সাথে কাঁশবনে
খেলতে ফুলেদের সাথে।

যদি রাঙ্গিয়ে দেই তোর পা আলতা রংয়ে
রাঙ্গাবি কি? গা লাল শাড়ির ভাজে
ভাবছি বসে,-কি ভাবছি প্রশ্নবিদ্ধ করিসনা,
যদি করেই ফেলিস -তবে ভালোবাসায় শিশির কণা
ঘাসে ভেজা সন্ধ্যে রাতে-রিক্ত চরনে হাটবি কি?
হাতখানা হাতে গুজে দিয়ে

নদীর পাড়ে হাটবো দুজন আদুল পায়ে পায়ে,
দুজন মিলে জলো হাওয়া মাখবো সারা গায়ে
দেখবো কেমন সূর্য এসে নদীর জলে মেশে
ঝলক তুলে প্রেমের হীয়া লাগিয়ে যায় গায়ে।।
ঢেউয়ে কাছে বসবো দুজন পা লাগিয়ে পায়ে
দৃষ্টি রেখে তোর চোখেতে দেখবো আমি
দৌড়ে এসে পায়ের কাছে কোন ঢেউটা থামে।
হাসবি কি তুই একটু যদি প্রেম আবেদন করি,
তোর প্রেমেরই আদিখ্যেতায় যেনো বাঁচি মরি।

যখন মাঝি নৌকা বেয়ে ভাসবে নদীর স্রোতে,
আমরা বসে দেখবো সেটা নদীর এপাড় হতে
হালকা মৃদু শীতল হাওয়া পড়বে যখন গায়ে
প্রেমের হাওয়া দোল খাবে তোর ছোট্ট হূদয় নীড়ে
একদিন না হয় আমার জন্য
কাজ হবে তোর মাটি,
চল না দুজন আঙুল ধরে
জলের ধারে হাঁটি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026