এক টুকরো যন্ত্রনা
- আদি আহমাদ সিফাত - নিস্তব্ধ নিরবতা

গোঁধুলি বিকেল রক্তিম সূর্যের
লালচে আভায় জেগে উঠে নিরবতা,
কালচে ধ্রুবতায় পাশ কেটে যায়
কোয়াশার ধোয়া একটু সজীবতা।
হটাৎ হলো দেখা বুক পিঞ্জিরায় যেনো
দুমড়ে মুচড়ে ছিন্নছড়া।।
কখনো কি ভেবেছিলাম আদুরে ঘরে বাসা বেঁধেছো,
না জানি কত কাল কত শত আশা বুকে
হৃদয়ের শূন্য বালুচরে একার একাকিত্ব।
কেনো জানি মনে হয় ছিলেনা, দেখা হলোনা

সময়টাই ভালো ছিলো-একটু আদিখ্যেতা নায়বা দেখাতে
একটু বিচরন নায়বা করতে রিক্ত চরণে
আবেগটা নায় ভাসাতে হৃদ মাঝারে
শূন্যতায় কেনো এতো বিচ্ছিন্নতা।
মায়াবি মুখের পলক না ফেলা চাহনিতে
একটু আমন্ত্রণ নায়বা করতে, কি ছিল বলায়
ভালবাসায়-পথের ধারে নায়বা হোক দেখা,
আপাদমস্তক না হয় সক্রিয় থেকে যাক
না হোক পুড়ানো এক টুকরো হলদে মৃত্তি।

আমি না হয় আগের আমিতেই মিশে রই
তোমাতে আমি না হয় করিনা আর বিচরন।
হৃদয়ের কার্নিশ তবুও সুস্থ রবে,
আকাশ নাহি আর মলিন হবে
বাতাসে মিশে রবে এক টুকরো মলিন হাসির আভা
ব্যথা ভরা বুকে এক টুকরো যন্ত্রণা
না পাওয়ায় রয়ে যাবে তুমি
বেচে রবে আশা, না পাওয়া ভালবাসায়

আদিখ্যেতা ছিলো তোমার-গেথে নিয়েছিলাম
মনের ঘরে লুকানো মায়াবি মুখে ঝলসানো তারার হাসি
কেনইবা দিলে আশা-কেনইবা যন্ত্রণা
তবুও রবে নিরবতা - নিরব চাহনি ঘিরে
মায়াবীনি মায়াবি মুখের আদলে


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026