নির্বোধ ভালবাসা
- আদি আহমাদ সিফাত - মেঘকন্যা
পার্বতী
তোমাকে ভালোবেসে সাত সাগর পাড়ি দেওয়ার
দুঃসাহস করেছিলাম,
রক্তিম আদিত্যের মুখোমুখি দাঁড়িয়ে অনুভব করতে চেয়েছিলাম
কে বেশি পোড়াতে পারে,তুমি না আদিত্যে ভয়ংকর ত্যজে ভরা অগ্নীস্ফ্রুলিঙ্গ
ভোরের কোয়াশায় পা ভিজিয়ে ভেবেছিলাম তোমার ছোয়া কেমন হতে পারে
হীম শীতলের গায়ে শিহরিত মনকে ভালোই পারো
তুমি স্নিগ্ধতায় ভরিয়ে দিতে
গভীর নিশিতে জোৎস্না ভরা পূর্ণিমায় ঘুমন্ত চোখেকে আজ ছুটি দিয়ে
পিঁচ ঢালা সেই আঁকা বাকা পথের প্রান্ত রেখায় মাথা রেখে বুঝতে চেয়েছিলাম
নিরেট প্রতিমার মতো নিজেকে দাড় করিয়ে দেখতে চেয়েছিলাম
কার প্রাচুর্যের অহমিকা বেশি,তোমার না নিশিবেলার ধুপ ছায়ার ?
কোনো এক শান্ত বিকালে অশান্ত সিন্ধু পাড়ি দেবার আক্ষেপ বুনেছিলাম
ধরনিকে হাতের মুঠোয় নিয়ে হাটতে চেয়েছিলাম
ডুবুরীর মতোন মৃত্যু বাণীর তলদেশ স্পর্শ করে ভয়ংকর ঘরের যাতনা অান্দাজ করতে চেয়েছিলাম
কোথায় যন্ত্রনা বেশি,তোমার চোখের ভাষায় না কি মৃত্যু নগরীতে?
হয়তো নির্বোদ হয়ে আমি বুঝলাম
তুমি আদিত্যের স্ফ্রুলিঙ্গের চেয়েও
বেশ পোড়াতে পারো
নিশিবেলায় পূর্নিমার চেয়ে বেশ জ্যোৎস্না দিতে পারো,
বুঝেছি মৃত্যু নগরীর থেকে বেশি যন্ত্রনা তোমার চোখের
নীরব ভাষায়
নিরব ঘাতক তোমার মুখের ভাষা
অবক্লান্ত বেলায় আজও আমি ভালোবাসার অতিরঞ্জিত অগ্নীর দহনে
আজন্ম দুঃখের প্রেমালয়ে পুড়ে
ভালোবাসার গ্লানি নিয়ে একাই হেঁটে চলেছি
কাটা ভরা উত্তপ্ত মরুভূমির বালির সীমানায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।