তোমায় ছোয়ার অনুভূতি
- আদি আহমাদ সিফাত
দিনের অবসান ক্লান্তি পেরিয়ে, সকাল দুপুর বিকেল
গোধূলী বেলাতে পৃথিবীর বুকে আলো আধাঁরীর খেলা
কতটা পথ হেঁটে গেলে হবে পথের শেষ
মেঘহীন নীলাকাশের নীচে দাঁড়িয়ে
খুঁজি স্মৃতির ক্যানভাসে আঁকা নীল আঁখি
তৃষ্টাময় মনে ক্লান্তহীন পথে খুজি তোমায়।
হটাৎ ভুলের মাস্তুলে বয়ে যাওয়া স্মৃতিগুলো
সুখের অনুভূতি হয়ে
এক পশলা বৃষ্টির মতো
ভিজিয়ে দেয় হৃদয়ের মোহনা
দ্বিধাহীন পদযাত্রায় খুঁজি
কেবলি তোমার পদচিহ্ন।
বর্ষন মুখর গোধুলি সন্ধ্যে তারাদের উঁকি
ভেজা বৃষ্টির ভিতর লেপ্টে আছে
রৌদ্রের ঘ্রাণ
প্রতিটি নিঃশ্বাসে খুঁজে বেড়াই
ষোড়শী বেলার অস্পৃশ্য সুখ
সময়ের কার্নিশে বয়ে যায় সীমাহীন পথের পদধূলি
নিঃশ্বাসগুলো যেনো দীর্ঘ থেকে
আরো দীর্ঘতর হয়,ভারী হয়
কষ্টের পাল্লা আর হৃদয় জুড়ে
গ্রীষ্মের দাবদাহ।
হৃদয়ের গর্জিত পরশে খানিকটা স্বপ্নের মোহনায়
হীমবাহের তুষারে হৃদয় মিশে যেতে চায়
কেবলি হৃদয়ের গভীরে
ইচ্ছে করে জ্যোস্না হয়ে
ছুঁয়ে দেই তোমায় -পরশে আজীবন থাকবে তুমি
ভ্রান্তি পথের ছুটা ছুটিতে কেঁশের অভিরুপ
স্রোতের অনুকুলে শুধুই তোমায় ছোয়ার অনুভূতি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।