হ্যা-অশ্বারোহী তোমাকেই ভালোবাসি
- আদি আহমাদ সিফাত
হ্যা ভালোবাসি তোমায়-একাত্ম হৃদয়ের সুভাসে
তোমার কেঁশের বাঁধুনিতে মালাগাঁথি দিবা - নীশি
ওগো বনলতা জান কি তুমি -
তোমাকেই হৃদয়ঙ্গম করি বেদনার্ত আমি।
কাজল কালো মায়াবী দুটি চোখ
নিশীথে আজ চন্দ্র কালো বাগ,
তোমার দৃষ্টিপাত যখন আমাতে।।
আমার আমিকে তোমাতে বেধে রাখো খানিকটা ক্ষন
পলকহীন আমি হারিয়ে যাই,
তোমার কাজল দীঘির ঢেউয়ে।
কবি তো নয় আমি তবুও
মনে ভেসে বেড়ায় সঞ্চার কবিতা
হ্যা তোমাকেই ভালোবাসি..।
তোমার চল্ ছল সুদীর্ঘ শাড়ির আঁচল-
কাজল কালো চোখ আমায়
আগ্নেয়গিরিতে করে ভস্মীত
হটাৎ বিষম বৃষ্টি রাঙ্গা প্রেমের সৃষ্টি
কবিত্ব আমায় ভূলে যায়!
কাব্যের ঘুরে অনুরাগ বাশির সুর
ভেসে বেড়ায় ভালোবাসার আর্তনাদ!
রুপের যৌবন আর জ্বেলো না
প্রদীপ্ত শীখায় আমি জ্বলে পুড়ে
আর কত হবো ছার খার?
আর কত দূরে থাকবে বেদনা বাড়িয়ে মনে
মনেতে মনোরথ জমেছে বেশ
ভ্রমর আমার গীটারের টানে -
মনোরাজ্যে করবো বিরাজ..।
আঁখিতে তোমার পরম মুগ্ধ হাসি
আধো আলোতেও প্রেম সমূদ্রে ভাসি
মধ্য রাতের চাঁদনি কিরনেও!
তোমাকেই ভালবাসি অল্প আলোয় মিশে
কাজল চোখের ঘুমো পাতায়,
মনটা বিষম তোমাতেই হারিয়ে যায়,,।
আছে হেথা মায়াবীনি-নব্য মিশে করুন বায়
দুলনা কেশে অম্বরি ওগো-আর হেটোনা দুলে
পরাগ ফুলে আসবেনা রেনু,
ভ্রমর গেলে ভুলে!
হরিনী চোখের বশ্যতা, নেশায় রক্তবর্ন চোখ
বুকের পাঁজর ছিড়বে-ছিড়ুক
ফিরে যেতে আর পারব না।
আমি যে মায়াবীনি বলতে এসেছি তোমার নীড়ে
তোমাতেই আছি ভুলে,
ভালবাসি,হ্যা অশ্বারোহি তোমাকেই ভালবাসি।।
আমি বরন মালা পড়াব আজই
তোমাতে আমি-আমাতে তুমি মিশে যাবো
থাকলে তুমি রাজি।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।