নীল শাড়ী
- আদি আহমাদ সিফাত - মেঘকন্যা
প্রভাতের শিশির ভেজা নিটল পায়ে
আঁকা বাকা মেঠো পথের অধরা গায়ে
মাধুর্য্যতা বুনেছিলাম অনুরাগের সন্ধিক্ষণে-
রঙে আঁকা দুচোখের পাতায় স্বপ্নের খেলায়
যবে ভরে গিয়েছিল প্রেমের বেহাগ আলোয়
হৃদয়ের নির্জন কুঠুরি সুখানুভবে
রাতের আকাশে স্বপ্ন বুনি তারাদের সাথে করে
বুকের কার্নিশে গলে গলে পরেছে রাতের জোছনা;
চন্দ্রমল্লিকার সুরভি নিয়ে ভেবে কত রাত্রির
আমার কেটেছে কত সুকে
মনে হয় সেদিনটি বুঝি খুব দূরে ছিলনা
স্মৃতির স্বচ্ছ পাতায় ঠিক যেন গতকালের মতো
আমি আজও রয়েছি ঘিরে সুপ্তবালুচরে
তুমিময় শুভক্ষণে নির্জনে সংগোপনে
মনে মনে ঐ মনের সনে বাসা বেঁধে
দিয়েছো আমার আমিকে আধার করে
আধো আলো আধো ছায়ায় ঘুমের ঘোরে
কৃষ্ণের বুকে ছিল সোহাগ মাখা রাধাচূড়া
আর ঐযে ছোট্ট মৌটুসি, সেও ভালোবাসার
কথা বলে গেলো কানে কানে চুপি চুপি,
নির্ঘুম রাতের মৌনতা ভেঙ্গে জোনাকি
মেলে দিল ডানা মিটি মিটি আলোয়
আর ভালোবাসার চাদর ঢেকে দিল
জোছনার নীল ঝোঁপবনে চাঁদের মনি
মেঘরা ডাকে আমায় নীলের খুঁজে
নীলঝরা শাড়ীর ভাজে তোমার সুরে
গুন গুন গানে গান করি বৃষ্টির কেঁশে
বাধিবো স্বপ্নের রাঙ্গা ঘর খানি
মেঘের সাথে ভেসে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।