হলদে পাখি
- আদি আহমাদ সিফাত
আমি দেখেছিলাম তোমার নয়ন খানি
হাসির আওয়াজে ডেকেছিলে আমায়
ঘোর সন্ধার খানিকটা কাল আমায়
মুগ্ধতার পরশে ভাবিয়েছো কিছুক্ষন
সময়টা বড়ই নিষ্ঠুর আবেগে বহমান
তোমার নয়ন দেখেছি
নয়নে নয়নের অনুভূতি গুনেছি
খানিকটা সময় তুমি ছিলে আমার পাশে
আমার মনের ঘরে নয়,
শূন্য আধারের অধরা হয়ে
স্নিগ্ধ সন্ধায় লাল কালচে সূর্যের আভায়
শিশিরের মোহনায় রাত্রীকে সাথে করে
তুমি যে আমার অকাল রাত্রী হবে
কত দুর কত নীলিমার সুরে
মনের ঘরে আসবে ফিরে, কে জানিতো বহুদুর.. !
কে জানিতো কি বা অনুভূতি মায়া ডোরে বেধেছিলে
খানিকটা সময় বাদে আধারের ছোয়াতে হারিয়ে গেলে
স্বপ্নের খোলা জানালায়
দখিনা বায় বলে যায়, বলে যায় বারে বার
আবারো আসবে তুমি মোর মনো আঙ্গিনায়
কে জানিতো জোঁনাকির দলে ঝোঁপের কদর করেছো
সঙ্গি তোমাকে না ভোলা যায়
নাহি ঢাকিতে পারিবো অনিহিত বাণী
আমি তো আমাতে নয় তোমাতে ফিরিতে চাই
অদীর্ঘ নয় অনন্ত বাসনা কামনাকে সাথে করে
এক পা দু পা করে প্রেম ছায়া তলে
ভালোলাগার সমূদ্র জলে তোমায় নিয়ে ভাসতে চাই
ডিঙ্গি নৌকোয় পারি দেবো হাজারো যমুনা
তাজমহল গড়বো খানিটা পথের প্রান্তরে
তোমার প্রেমের সমাধী ভেঙ্গে হাটবো
শীতল শিশিরের অঘাত বিশ্বাসে
কিছু কাল পর কিছু নীড় ভেঙ্গে
আসবে কি আবার প্রেমাঞ্চলে
জানি তবুও নাহি সময় আছে তোমার প্রতিমায়
কে জানিতো মনে আমার শরৎ এর রঙ্গে রাঙ্গিয়ে
বসন্তের দোলায় মাতিয়ে দেবে খানিকটা সময়
কিছু হাসির ছন্দ রেখে
একটু আঁধটো চাহনি মেখে
নিয়ে যাবে আমায় অনন্ত প্রেমালয়ে
আমি তো ফিরতে চাইনা
ফিরে আসার স্মৃতিপটে হারিয়ে গেছে হলদে পাখি
তুমি সেই হলদে পাখি
আনমনে ভেবেই বাঁচি
আশা তবুও ভালোবাসা বীনে
শুধুই কি ভালো লাগা
কে জানে কত দুর
কত সময় পর
তোমার আমার হবে দেখা
আবারও আধারের ছোয়াতে মৃদু বাতাসে ছন্দে
আবারও কি মিলিবে সেই খানিকটা হাসি
আর আ-মরন চাহনির বাকে আবারো পরবো প্রেমে
খানিকটা পথ হাটবো সাথে
চেয়ে রবো দুজনা দুজনের পানে
না পাওয়ার আশা নিয়ে, সাময়িক ভালাবাসায়
মিলবো কি আবারো দুজনা
আর কেহ নয় শুধুই দুজনা
একা আনমনা ব্যস্ত শহরে নয়
সবুজ ঘাসের পাড়ে
আমার মনের রুপা হয়ে হাতটি কি ধরবে
না হয় হিমু হবো
হাটবো খালি পায় সবুজের গন্ধে পাহাড়ে বাকে
থাক না ভাবনাটা ভাবনার নীড়েই পড়ে
থাক না একটু চাপা পড়ে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।