তুমি কি? আসবে আবার
- আদি আহমাদ সিফাত
রাতের আকাশের একাকি চাঁদের চাঁদনি মধুর সময় তুমা বিহীন আমি অন্য এক আমিতে রুপায়িত হই
তুমা নিয়ে সুখের সাগরের ভাবনা ঘরকে সাঁজাই
তুমা বিহীন নির্জনা একা একলা
দেখা অদেখা সুলেখা অপরিচিতার খাতায়
নিঃশব্দে পায়চারী করা বালিকা তুমি একজনা
চাঁদের পূর্নিমাকেও হার মানাও
আমার আমি পূর্নতা পায় শুক তারার
ভীন্ন রুপের খেলায় মন মহুয়ার সন্ধ্যা তা্রা হয়ে
নিশ্চুপ আমি তোমায় খুজি আনমনে
বৃক্ষপত্রের পায়ের চন্দ্র ছাউনিতে
তুমি তবুও অদেখা ঝড় হয়েই
রুপের খেলায় মাতো
প্রেমাস্পদের ভ্রান্ত মায়ায় আমি আবার
আমার আমিতে ফিরে আসি
নাবিকহীন নৌকোয় তোমার রুপ সাগরে
মৎস বালক হয়ে এক অনন্য ঘোর আবেগের ছোয়া দেই
বালিকা তোমার কেঁশবিলাসে মুগ্ধ আকাশে তারা গুনি
তারার সাথে ঘুমো মুখোরিত তোমার চোখখানি
আমার মন মাঝারে স্নিগ্ধ শিহরন জাগায়
হটাৎ ঘুমো ঘুমো আঁধো চোখে বায়না তোমার
আমায় পাওয়া চাঁদনি কিরণে নিজেকে খুঁজি
আমার আমিতে তোমার পূর্নিমা রুপো নীল আকাশে
তুমি আসবে কভু আরেকবার স্মৃতির পাতায় নয়
আমার বুক পিঞ্জিরায় আবার পক্ষিরাণী হয়ে
তুমি কি আসবে আবার ক্ষনিক নয়
অবরাত্রির আচল ছুয়ে মানিক ঝরা বৃষ্টিপাত হয়ে
আবার আমার আমিতে মিশে যেতে
যদি নায়বা হয় এমন মায়া মুহূর্ত
তবে ক্ষানিকটা সময় স্বপ্নিল আকাশে নয়
আমার মনের আঙ্গিনার নব বধুর আঁচলে ডাকা
প্রলুব্ধ প্রেম জাগাতে
তুমি কি আসবে আবার
আমার আকাশে বিশাল ঝড় হয়ে
আমার মন ভাঙ্গা সময়টুকু বৃষ্টিজলে মুছে দিতে
না থাক সময় তোমাকে কোন এক অতিতে
আমার থেকে বিচ্ছিন্ন করেছে
অগুছালো সুতোর বাঁধন তেমায় বেঁধে রাখতে পারেনি
আমি সেই সময়কে আজও আমার করে
আলাদা ভেবেই তোমার পথে কাটা রাখি
এই জন্য যে
তোমার আগমন আমায় আর না কাঁদায়
আর না হাসায়
আর না ভাবায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।