পথ ও পথিক
- শেখ মাফিজুল ইসলাম

কেমন নির্লীপ্ত আকাশ সীমানা
দিকভ্রান্ত বলাকা উড়ছে পথ হারা সঙ্গীর খোঁজে;
ডানায় তৈরী পথ বেয়ে পেরিয়ে যাবে রামধনু-ব্রীজ;
স্নান সেরে নেবে সোনালী রোদে।

লাল আবিরে মাখামাখি পশ্চিম আকাশ
ছুটছে মেঘের স্বর্ণালী পাহাড়, নদীর বুকে
নীল সমুদ্রে এ কোন রঙ্গীন পথ!

অলিগলি পায়ে হাটা সরু পথ রাজপথে
মিলেমিশে একাকার; পথের টানে পথিক হাটে,
সে যাবে সমুদ্র সৈকতে, নদীর মোহনায়,
গোবী-সাহারা পেরিয়ে ঝাউবন, শালবন
পেরিয়ে, মহুয়া বনের মাতাল হাওয়ায়
পা-টলোমলো ভঙ্গীতে সে পৌঁছোবে
পাহাড় চূড়ায়।

কতশত পথের মৃত্যু দেখেছি আমি, মৃত্যু দেখেছি
পথিকের, পথ ও পাথেয় হারেতে দেখেছি
অনেকের; আমিও ক্লান্ত পথিক, ভগ্ন
মনোরথ; হাটতে হাটতে তুমিও কী
হাঁপিয়ে ওঠোনি, জানি না কবে আমার
পথে মিশবে তোমার পথ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026