চোখ বুজলে শেলী
- শেখ মাফিজুল ইসলাম
চোখ বুঝলে শেলী
ঘুম তুই কোথায় গেলি?
আয় ফিরে আয় রাতে
থাক আমার ডেরাতে;
ফ্যানের বাতাস তোর
নিয়ন বাতি তোর
গভীর রাতের সমস্ত ঘরদোর
হাসনাহেনার গন্ধ ভরা
আযান দেয়া ভোর
সবই বৃথা যাবে?
চোখ বুজলেই শেলী
ঘুম তুই কোথায় গেলি?
নিঝুম রাতে বেলা ভূমে
শনশনশন হাওয়া
করছে আসা-যাওয়া;
ঝিনুক ভাঙা নূপুর পায়ে
তটে ফেরা ঢেউ
আমার চোখে পরশ দেবে
জানবে নাতো কেউ;
সবই বৃথা যাবে?
শেলীর রাজ্যে আমি তবে
নিছক ক্রীতদাস
হাতে-পায়ে যে বেড়ি বাঁধা
একি সর্বনাশ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।