যেদিন আমি থাকবো না
- আবু জাফর বিশ্বাস
যেদিন আমি থাকবো না
দেখবে আমার মুখ,
অতীত স্মৃতি যত কৃতি
দেখাবে ফেসবুক।
মাটির দেহ মাটি হবে
ছবিগুলো হবে মলিন,
নেক কাজের নেকি পাবো
স্মৃতি হবে অমলিন।
সব ফেলে ফেসবুক খুলে
যেতে হবে চলে,
বিদেহী আত্মা শান্তি পাবে
সকলের দোয়া পেলে।
-------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।