মানুষ হবো
- আবু জাফর বিশ্বাস
হিংসা মানুষকে হিংস্র করে
হিংস্রতা করে লোভী,
যার পরিনাম বড়ই কঠিন
নই তো কেহ ভাবী।
লোভে পাপি জীবন যাপি
চাহিদা উচ্চবিলাস,
হই বিবেকশূন্য করি কার্পণ্য
হবে সর্বনাশ।
শিক্ষা নাও বিখ্যাত হও
জ্ঞানের প্রদীপ জ্বেলে,
দেশের প্রতি ছড়াও দ্যুতি
আপন ডানা মেলে।
সৃজনসীলতা মানবতা
সততাকে করে পূঁজি,
সৎ পথে জীবণ বাঁচাতে
কামাও রুটি-রুজি।
মানুষ নামের মানুষ হবো
আশরাফুল-মাখলুকাত,
উম্মত হয়ে পেয়ারা নবীর
পাই যেন শাফায়াত।
সময়ের স্রোতে জীবন রথে
আমরা বহমান,
পৃথিবী হতে পরজগতে,
হই যে আগুয়ান।
----------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।