বাঁশ
- আবু জাফর বিশ্বাস
আমার যত্নের বাঁশের ঝাড়,
বাড়ছে ওরা, আরো বাড়।
আজই যদি হই লাশ,
সাঙ্গে যাবে এই বাঁশ।
নিভলে এই জীবন বাতি,
বাঁশই হবে সঙ্গের সাথি।
পড়ে রবে দালান-কোঠা,
বেড়া হবে বাঁশের চটা।
কবরের বাঁশ যাবে পঁচে,
সেদিন মাটি পড়বে খশে।
পড়বে বুকে মাটি ধ্বসে,
মাটির দেহ যাবে মিশে!!
---------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।