অন্য রকম তুমি
- শেখ মাফিজুল ইসলাম

অন্য রকম চলাফেরা
অন্য রকম মানে
অন্য রকম ভুলভ্রান্তি
অন্য জন কী জানে?

অন্য রকম বেশভূষা আর
অন্য রকম কথা
অন্য রকম ভাবভঙ্গী
অন্য রকম ব্যথা।

অন্য রকম বহিঃপ্রকাশ
অন্য রকম ভাষা
অন্য রকম হাপিত্তেশে
অন্যের ভালবাসা।

অন্য রকম ওঠাবসা
অন্য রকম হাসি
অন্য রকম ইচ্ছাগুলো
অন্যের পাশাপাশি।

অন্য রকম জেদ ইদানিং
অন্য রকম দাবি-দাওয়া
অন্য রকম অভিমানে
অন্য রকম চাবি চাওয়া।

অন্য রকম বসত বাড়ী
অন্য রকম সাজ-শয্যা
অন্য রকম খাবার টেবিল
অন্য রকম লাজ-লজ্জা

অন্য রকম হ’তে হ’তে
অন্যের চোখে বদলে গেলে;
টের পেলেনা মোটেও তুমি
অন্য রকম ক্যামন ছিলে।

অন্য রকম অন্য ভূবন
অন্য জন কী দেবে গ’ড়ে
অন্যের আশা সর্বনাশা
অন্য জন যে যাবে ছেড়ে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026