ভালোবাসি বললেও
- সিফাত আহমেদ

ভালোবাসি বললেও সমান হয় না ভালোবাসা
পাশেই আছি বললেই হয় না পাশে থাকা।
ভালো থেকো বললেই হয় না ভালো থাকা।
চিরদিন তোমায় বাসবো ভালো বললেই
চিরটিদিন ভালোবাসা জিইয়ে থাকে না!
হারিয়ে যায়! কমে যায় যায় কিংবা মরে যায়!
হয়তো হারায় বাস্তাবতায়
হয়তো কমে যায় ব্যস্ততায়।
হয়তো মরে যায় ভিন্ন মায়ায়!
কথা দিলেই কথা রাখা যায় না!
সকালে যা বলে রাতের গভীরে তাই হয় বিপরীত!
তোমাকে চাই বললেই চাওয়া হয় না।
চাওয়ার মাঝে থাকে বিস্তর ফাঁরাক কিংবা সমঝোতা!
তোমার জন্যই সব কিছূ আমার
অথবা
আমার সব কিছূই যে তোমার
কথাটিও যেন নেহাৎ ভূল বলা!
সব বললেও নয় যে সব তোমার
সব কিছু তোমার বললেও যে কিছু কিছূ যে কেবল আমার!
দিন শেষে আমার আমির হিসাবের খাতায় কত যে কমতি
অবহেলিত সেসময় ভালোবাসা আর তার নিষ্ফল বড় বড় বুলি!
সত্য তো এটাই
হ্যা সত্য যে এটাই
ভালোবাসি বললেও সমান হয় না ভালোবাসা
পাশেই আছি বললেই হয় না পাশে থাকা।
চিরদিন আমি রব বললেও হবে না চিরদিন পাশে থাকা……...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026